শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান
আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে : নিজাম উদ্দিন

বরিশালে হেযবুত তওহীদের সুধী সমাবেশে রাষ্ট্রসংস্কারের দাবি

আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে বরিশালে সুধী সমাবেশ করেছে হেযবুত তওহীদ। শনিবার (২৫ অক্টোবর) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সমাবেশে সংগঠনটি “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” প্রস্তাবনা তুলে ধরেছে। সভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন।

সংগঠনের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামোর ধারণা তুলে ধরেন।

নিজাম উদ্দিন বলেন, “স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে এবং অসংখ্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। এর মূল কারণ হলো মানবরচিত জীবনব্যবস্থার ব্যর্থতা। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর প্রদত্ত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। এই ব্যবস্থার রূপরেখা হোসাইন মোহাম্মদ সেলিম পুস্তক আকারে তুলে ধরেছেন।”

তিনি আরও বলেন, “ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই। ইসলামেও মুসল্লিদের অসন্তুষ্টি নিয়ে কেউ ইমামতি করতে পারে না। ইমামকে মুসল্লিদের সমর্থিত হতে হবে। সমস্যা হলো প্রচলিত সিস্টেমে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে নিজেই আইন রচনা করেন। এই অবস্থায় মানুষ নিজেই বিধানদাতা হয়ে যায়। আমাদের কথা হচ্ছে, বিধানদাতা বা ইলাহ একমাত্র আল্লাহ। আল্লাহর বিধান থাকা বিষয়ের ওপর অন্য কেউ আইন প্রণয়ন করতে পারবে না। এটাই আল্লাহর সার্বভৌমত্ব বা তওহীদ। প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় সকল বিষয়ে ন্যায়-অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান।”

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি মো. লোকমান হোসেন এবং সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, বরিশাল মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, এপিপি এডভোকেট মনিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল বুরো প্রধান সাংবাদিক মুরাদ হোসেন, কর্নকাঠী কলেজের সিনিয়র প্রভাষক শমিত রায়হান, এডভোকেট রাসেল জোমাদ্দার, এডভোকেট মো. দুলাল হোসেন, শিক্ষক মো. মোকলেসুর রহমান; চ্যানেল 9 এর সাংবাদিক সুকান্ত অপি, বাংলার কাগজ বরিশাল প্রতিনিধি রবিউল ইসলাম, বরিশাল নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হোসেন সহ বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com