শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

এম.টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
সারা দেশে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করার সংবাদে ঝিনাইদহে প্রতিবাদ সভা,মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( কেএসবিএবি) এর ব্যানারে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের একটি মিলানায়তনে সায়েদুল ইসলাম বাদশার সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাকির হোসেন,রওশন জামান,নাজমুল হাসান,জাহাঙ্গীর আলম,বাবুল আক্তার,এরশাদ আলী প্রমূখ। প্রতিবাদ সভা শেষে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিক্ষুব্ধ খুচরা সার ডিলাররা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন।

এ সময় বক্তরা বলেন,সরকারের সিদ্ধান্তে যদি খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয় তা হলে দেশের ৪৪ হাজার বিক্রেতা পথে বসবে, তাদের পরিবার পরিজন অনাহারে থাকবে। বক্তাগণ বলেন, আমরা ৩০ বছর যাবৎ দেশের ৫ কোটি কৃষকের সেবা দিয়ে আসছি। কৃষকের সুবিধার কথা বিবেচনা করে আমরা ব্যাংক ঋণ নিয়ে কৃষকের কাছে বাকিতে সার বিক্রয় করে থাকি। প্রত্যেক খুচরা ডিলার চাষিদের দোরগোড়ায় সার পৌছে দেবার মত সেবায় নিয়োজত। বক্তাগণ বলেন,সার সিন্ডিকেটের বিরুদ্ধে খুচরা বিক্রেতারা সরকারী কোষাগারে ত্রিশ হাজার টাকা জমা দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে লাইসেন্স গ্রহন করে ব্যবসা করে আসছেন।

তারা বলেন, আমরা সব সময় বিভিন্ন সিন্ডিকেট দ্বারা ‘অবহেলিত ও বৈষম্যের শিকার’। বক্তাগণ খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর টি.ও নিবন্ধনের দাবী জানান।

মানববন্ধন শেষে সার বিক্রেতারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কৃষি অফিসার,জেলা কৃষি বিভাগের উপপরিচালক এবং ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com