শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

‘একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে’: গণভোট নিয়ে জামায়াতকে হুঁশিয়ারি মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল স্বাধীনতা যুদ্ধকে ভুলিয়ে দিতে জুলাই গণঅভ্যুত্থানকে বড় করে দেখানোর চেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘যারা ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা এখন একাত্তরকে নিচে নামিয়ে দিতে চায়।’ গণভোট নিয়ে আন্দোলনের মাধ্যমে এই মহলটি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। শনিবার (১ নভেম্বর, ২০২৫) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে জনগণ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু একটি শক্তি পরিকল্পিতভাবে এখানে বিভক্তি আনতে চায়।

“তারা একাত্তরকে এখন নিচে নামিয়ে দিতে চায়, তারা শুধুমাত্র চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন, তাকে বড় করে দেখাতে চায়… ১৯৭১ হচ্ছে আমাদের জন্মের ঠিকানা, আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্রের কথা,” বলেন বিএনপি মহাসচিব। তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলে আখ্যায়িত করেছিল এবং যারা হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছিল, তাদের উচিত নিজেদের অতীত স্মরণ করা।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে আন্দোলনরত জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বক্তব্য ধরে মির্জা ফখরুল বলেন, এই দলগুলো মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, “আপনারা পিআরের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনায় ছিল না… জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন, ‘আজকেই হতে হবে, নাহলে আমরা নির্বাচন হতে দেব না’; মানুষকে বোকা ভাববেন না।” তিনি স্পষ্ট করেন, বিএনপি নির্বাচন পেছাতে চায় না।

গণভোট নির্বাচনের দিনে একসঙ্গে করতে হবে, কারণ আলাদাভাবে করলে হাজার কোটি টাকার বেশি খরচ বাড়বে। “পিআর হবে কি হবে না, সেটা আগামী সংসদ সিদ্ধান্ত নেবে,” বলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘জুলাই সনদ’ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর ‘নোট ডিসেন্ট’ (আপত্তি) ছিল, সেগুলো নতুন প্রস্তাবে বেমালুম বাদ দেওয়া হয়েছে। তিনি ভারত সরকারকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানান, যাতে তিনি এ দেশের আইনে বিচারের মুখোমুখি হতে পারেন।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথমে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে বাংলাদেশের সংস্কার শুরু করেন। এরপর বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com