শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

গণভোট নিয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: প্রেস সচিব

গণভোটের বিষয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলার মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করে জানিয়েছেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা নিজেই সিদ্ধান্ত নেবেন, তবে যে সিদ্ধান্তই আসুক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “কোন শক্তি এটিকে পেছাতে পারবে না।”

শুক্রবার (৩১ অক্টোবর, ২০২৫) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশনের’ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল গণভোটের বিষয়ে তাদের মতামত জানালেও, শফিকুল আলম এটিকে ‘হুমকি’ হিসেবে দেখছেন না।

তিনি বলেন, “যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন।” তিনি পুনর্ব্যক্ত করেন যে, জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে এবং এটি পেছানোর কোনো সুযোগ নেই। প্রেস সচিব আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দিন ধার্য করবেন।

 

‘চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা’ উল্লেখ করে শফিকুল আলম বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। বর্তমানে নারীরা পিছিয়ে নেই এবং সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।

 

তিনি নোবিপ্রবিতে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ এর মতো প্রতিযোগিতার আয়োজনকে তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।

 

নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com