শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

হরিণাকুণ্ডু’র ইউএনও কে বিদায় সংবর্ধনা

এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ইউএনও বি,এম, তারিক-উজ-জামান কে বিদায়ী সংবর্ধনা জানালেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডের কার্যালয়ে উপজেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার এর সভাপতিত্বে ও উপজেলা সংসদের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বি,এম,তারিক-উজ-জামান কে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার মোঃ মহিউদ্দিন মাস্টার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযাদ্ধা রেজাউল ইসলাম গেন্দা। ইউনিয়ন কমান্ডারদের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপূর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সব্দার হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বসির উদ্দীন।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন কমান্ডার জোড়াদাহের আমিনুর রহমান,তাহেরহুদার আমিরুল ইসলাম, দৌলতপূরের মহিউদ্দীন বিশ্বাস,কাপাশহাটিয়ার বিল্লাল হোসেন, পৌর ও ফলসীর শামসুল হক, রঘুনাথপূরের আফজাল হোসেন। সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সাংগঠনিক কমান্ডার মোঃ তাহাজ উদ্দীন, সাবেক ইউনিয়ন কমান্ডার আজিজুর রহমান বিষু জোয়ার্দ্দার, জামাল খোন্দকার সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযুদ্ধারা।

আলোচনা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বি,এম তারিক-উজ-জামান এর হাতে উপঢোকন হিসাবে ফুলের তোড়া, ক্রেষ্ট, পানজাবী, তোয়ালে, টুপি, জায়নামাজ ও শাড়ী তুলে দেন বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃূন্দ গন। পরিশেষে সাবেক কমান্ডার মহিউদ্দীন মাস্টারের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com