শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

বগুড়ায় ভুয়া সিটিটিসি কর্মকর্তার প্রতারণা: ডিবির হাতে আটক, থানায় মামলা নিতে অস্বীকৃতি ওসির

বগুড়ার এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে নিজেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর এডিসি পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে আশ্চর্যের বিষয়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফলে বিভ্রান্তিতে পড়ে গোয়েন্দা পুলিশ পরে তদন্তাধীন একটি পুরনো মামলায় ওই প্রতারককে আদালতে প্রেরণ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় দৈনিকের বগুড়া প্রতিনিধি ফয়সাল হোসাইন সনির হোয়াটসঅ্যাপে কল আসে। কলকারী নিজেকে সিটিটিসি’র এডিসি ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দেন এবং কৌশলে বগুড়ার বিভিন্ন অপরাধচক্র ও সংবেদনশীল তথ্য জানতে চান।

সন্দেহজনক আচরণে সাংবাদিক সনি বিষয়টি তাৎক্ষণিকভাবে বগুড়া সদর থানার ওসি হাসান বাসিরকে অবহিত করেন এবং জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দাখিল করেন।
পরদিন শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ফয়সাল আহম্মেদ (২৯) কে আটক করে। সে বগুড়া সদরের ভাইপাগলা মাজার এলাকার ইউসুফ আলীর ছেলে।
সাংবাদিক ফয়সাল হোসাইন সনি জানান, আমার অভিযোগের ভিত্তিতেই ডিবি পুলিশ প্রতারককে আটক করে। কিন্তু থানায় মামলা করতে গেলে ওসি হাসান বাসির মামলা নেননি। তিনি বলেন, সিনিয়রদের সঙ্গে কথা বলে পরে দেখবেন।

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রাজু কামাল বলেন, সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে ভুয়া পুলিশ কর্মকর্তা ফয়সাল আহম্মেদকে আটক করা হয়েছে। সে এর আগেও ডিবি পরিচয়ে প্রতারণা করেছে। এজন্য আগের তদন্তাধীন মামলায় (নং-৩০, তারিখ ০৬.০৭.২০২৫) তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা না নেয়ার বিষয়ে ওসি হাসান বাসির বলেন, “মামলা নেয়া হবে না, এমন কিছু বলিনি। গোয়েন্দা পুলিশ যেহেতু আগের মামলায় কোর্টে পাঠিয়েছে, তাই বলেছি মাসের শেষ বলে দুই একদিন পর মামলা নেব।”
এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর বলেন, “মাসের শেষ বলে মামলা রেকর্ড করা যাবে না—এমন কথা ঠিক নয়। বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

ঘটনাটিকে কেন্দ্র করে থানায় মামলা গ্রহণ না করায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com