শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

 বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের অপসারণ এবং শাস্তির দাবিতে বিশ্বনাথ উপজেলাবাসির ব্যানারে পূর্বঘোষিত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে! শনিবার (১ নভেম্বর) সকালে কমপ্লেক্সের গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্প্রতি এলাকাবাসির আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তবুও দুর্নীতির সাথে  জড়িত ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আলী আহমদসহ অন্য কর্মকর্তাদের অপসারণ ও দেলোয়ারসহ জড়িত সকলের শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিশ্বনাথ উপজেলাবাসি।
​কর্মসূচিতে বক্তারা সাবেক ভারপ্রাপ্ত টিএইচও দেলোয়ার হোসেন এবং বর্তমান ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আলী আহমদসহ সকল দুর্নীতিবাজদের দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে তাঁদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
বক্তারা দেলোয়ার হোসেনের বদলিতে তাঁরা সন্তুষ্ট নন। কারণ, মূল অভিযুক্তদের কেবল বদলি করাই যথেষ্ট নয়। দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে।’ সে জন্য বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধে দেন।
​বক্তারা আরও বলেন, এক সপ্তাহের মধ্যে প্রতিকার না পেলে আমরা আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ​আনিসুজ্জামান খানের সভাপতিত্বে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, শিক্ষাবিদ একেএম হেকিম উদ্দিন, বিএনপি নেতা গণি শাহ্, আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবক দল নেতা ছামির আলী।
এ সময় উপস্থিত ছিলেন মুরুব্বি রাজু মিয়া, চমক আলী, সোনাউদ্দিন, আকমল আলী, যুবদল নেতা ইসলাম উদ্দিন, শ্রমিকদল নেতা সুন্দর আলী, কৃষক দল নেতা মনির মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা রাজন খান, ইউপি সদস্য লাল বানু।
​বক্তারা অবিলম্বে এই বিষয়ে সিলেটের সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা যায় এবং দুর্নীতির মূলোৎপাটন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com