শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

হবিগঞ্জি বাস দুর্ঘটনায় বাবা–মেয়ে নি/হ/ত, ওসমানীনগরে মানববন্ধন ও বিক্ষোভ

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ঢাকা–সিলেট মহাসড়কের দয়ামীর বাজারের নোমান ফার্নিচার এন্ড স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো–গ–১২–৪৮৫৫) ও হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো–ব–১৪–৪৬৪৭) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা মো. হারুন মিয়া (৩২) ও আনিসা (৮) নিহত হন। আহত হয়েছেন মুন্নী (২৩), রহিমা (২৬), পান্না (৩০) এবং বেলাল আহমেদ মুকিত (৩৭)।
এই দুর্ঘটনার ঘটনায় জনসাধারণের মধ্যে গতকাল থেকেই ক্ষোভ দেখা দেয়। রবিবার (২ নভেম্বর) দুপুর ২টায় গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলার জনসাধারণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীরা ও সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, “দয়ামীর এলাকায় গতকাল যে দুর্ঘটনায় বাবা ও মেয়ে প্রাণ হারালেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে হবিগঞ্জি বাসগুলো নিয়ম না মেনে বেপরোয়া গতিতে চলাচল করছে, যা মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে। আমরা চাই দায়ী চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাস সার্ভিসগুলোর ওপর কঠোর নজরদারি।”
তারা আরও বলেন, “যত দ্রুত সম্ভব এসব বাস চলাচল বন্ধ করতে হবে এবং বয়কট করা উচিত। আমরা আর কোনো প্রাণহানি চাই না।
মানববন্ধন টি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। এসময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মানববন্ধনের শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com