শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ডিএমপিসহ বিশেষায়িত ইউনিটে লৌহ রঙের নতুন পোশাক, মানসিকতা পরিবর্তনের আশা
মোঃ নাজমুল ইসলাম মন্ডল: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে ব্যাপক সমালোচনার পর অবশেষে বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়েছে। আজ শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ দেশের সব মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটগুলো নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে। এই পরিবর্তনকে অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের অংশ হিসেবে দেখছে।

নতুন অনুমোদিত লৌহ রঙের পোশাকটি আজ থেকে ডিএমপি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশের সদস্যদের গায়ে উঠেছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পাবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর মতো বিশেষায়িত ইউনিটের পোশাক অপরিবর্তিত থাকবে।

অন্তর্বর্তী সরকার আশা করছে, পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীর সদস্যদের মানসিকতারও পরিবর্তন আসবে। এই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে পুলিশে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশের পাশাপাশি র্যাব ও আনসারের জন্যও নতুন পোশাক নির্বাচন করা হয়েছে, যা পর্যায়ক্রমে কার্যকর করা হবে। তিনি আরও বলেছিলেন, এই সংস্কারের লক্ষ্যে সরকার একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com