শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

রায় ঘিরে নিরাপত্তা জোরদার: ঢাকাসহ গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন
শেখ হাসান: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা এবং কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে সৃষ্ট সহিংসতা ও আগুন-ককটেল বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর—এই চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

 

রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় এই মোতায়েনের খবর নিশ্চিত করেছে। এসব এলাকায় ‘সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে’ বিজিবি দায়িত্ব পালন করছে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে।

 

মামলার অন্য দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনার রায় সামনে রেখে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন, হাতবোমা বিস্ফোরণ, সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি চাপ কমাতে এই চার জেলায় বিজিবি মোতায়েন করা হলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com