শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

একই দিনে নির্বাচন ও গণভোটের আইনি ভিত্তি প্রস্তুত
রাজনৈতিক প্রতিবেদক: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঢাকা, ২৫ নভেম্বর: জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ গণভোটের মূল আইনটি অনুমোদন করেছিল। সেই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কয়েক কার্যদিবসের মধ্যেই এটি অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন লাভ করবে।

উপদেষ্টা পরিষদের এই অনুমোদনের মাধ্যমে সরকার কর্তৃক ঘোষিত নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি ভিত্তি প্রস্তুত হলো। এর ফলে নির্বাচন কমিশন এখন এই অধ্যাদেশ অনুসরণ করে গণভোট আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com