এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটরসাইকেল আরহীদের জরিমানা করলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈশিতা আক্তার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার হলবাজার এলাকায় প্রধান সড়কে;সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ব্যাতিত মোটরযান ও গণপরিবহন চালনার বিধিনিষেধ সংক্রান্ত ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘনের দায়ে ৪টি মামলার বীপরিতে চারজন মোটরসাইকেল আরহীকে দুই হাজার ২০০০/-টাকা জরিমানা করলে তিনি।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে সহকারী কমিশনার(ভূমি)এর নাজির কাম ক্যাশিয়ার সুদ্বীপ অধিকারী উপস্থিত ছিলেন।