
সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা শাকিলের উদ্যোগে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর সন্ধ্যায় উত্তরা আজমপুর রেলগেট সংলগ্ন আজমপুর জামে মসজিদে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মনির হোসেন ভূঁইয়া।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং অবিলম্বে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জোর দাবি জানান।
অনুষ্ঠানের আয়োজক মির্জা শাকিল তার বক্তব্যে মমতাময়ী মাতৃতুল্য প্রিয় নেত্রীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা ছাত্রদল নেতা ওবায়দুর রহমান রাজীব, মামুন, মাহমুদুর রহমান হৃদয়, হাকিম মন্ডল, সজল সরকার, জাহিদ আহমেদ রাজু, রাসেদ খান, জয়নুউদ্দিন , সাদ্দম হোসেন প্রমূখ।
এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা রাতুল, যুবদল নেতা শরীফ খান, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন এবং ১ নং ওয়ার্ড বিএনপি নেতা জুয়েল আহমেদ, মাইদ খান, বেলায়েত হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
