শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান

গাজীপুর, ৩০ নভেম্বর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগরীর পূবাইলের জান্নাতুল মাওয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত এই মাহফিলে পূবাইল থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং মাদ্রাসার ছাত্ররা অংশ নেন।

সংকটপূর্ণ অবস্থায় নেত্রীর জন্য দোয়া
পূবাইল থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ৪২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহীনুল আলম ভূঁইয়া শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি মাসরুর আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই অবস্থায় তাঁরা “চরম সংকটপূর্ণ অবস্থার ভেতর থেকে দিন যাপন” করছেন। তাঁরা দেশের সকলের কাছে তাঁর সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান।

আগামী নির্বাচনে ঐক্যের ডাক
নেতাকর্মীরা বিগত ১৭ বছরে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া জুলুম-অত্যাচারের কথা স্মরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য এলাকায় এলাকায় কাজ করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম রফিক, পূবাইল থানা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com