শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, (রোববার) বেলা সোয়া ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ৭৮ হাজার ১৪ জন পুরুষ ভোটার এবং ১৪ হাজার ৯০৪ জন নারী ভোটার।

যেসব দেশে সর্বাধিক নিবন্ধন প্রবাসী ভোটারদের আগ্রহ অনুযায়ী সর্বাধিক নিবন্ধনকারী দেশগুলোর শীর্ষে রয়েছে: দেশ নিবন্ধিত ভোটার যুক্তরাষ্ট ্র১৭,৬৩৭ জন, দক্ষিণ কোরিয়া ৯,৩১৯ জন, কানাডা ৮,৩৬৪ জন, অস্ট্রেলিয়া ৭,২৭৩ জন, সিঙ্গাপুর ৬,৯৩৯ জন, জাপান ৬,৭৪৩ জন, যুক্তরাজ্য ৫,৭৫৪ জন, দক্ষিণ আফ্রিকা ৪,৬৯৬ জন, ইতালি ৪,০২৩ জন, ৭ দেশে নিবন্ধন পুনরায় শুরু হচ্ছে ঠিকানা ইনপুটে জটিলতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম (সোমবার) থেকে পুনরায় শুরু হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, নিবন্ধন পুনরায় শুরু করতে ইসির কার্যক্রম শেষ হয়েছে। তিনি প্রবাসে ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা (বন্ধু/আত্মীয়ের বা নিকটস্থ সুপরিচিত প্রতিষ্ঠানের ঠিকানা) ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন।

এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। ভুল তথ্য দেওয়ার কারণেই সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল।

১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন উন্মুক্ত, ইসি জানিয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২:০১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে। সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর অঞ্চলভিত্তিক সময়সীমা বেঁধে দেওয়া হলেও, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের এই ব্যবস্থা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এছাড়া প্রায় ১০ লাখ সরকারি কর্মকর্তা ও অন্যান্য শ্রেণীর ভোটারদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়াও চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com