শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি
টিপটি প্রধান: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং বাংলাদেশ সচিবালয় এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষিদ্ধ ঘোষিত এলাকার মধ্যে রয়েছে: বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ)। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকা। বিশেষ করে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com