স্টাফ রিপোর্টার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য বিজয় রেলী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের জয়দেবপুর রথখোলা এলকায় অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগরে বিএন,পির সভাপতি শওকত হোসেন হোসেন সরকার এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীতত গাজীপুর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
সভাপতি শওকত হোসেনের নেতৃত্বে বিজয় রেলীটি রথখোলা থেকে শুরু হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়দেবপুর রাজবাড়ী মাঠে শহীদ সৃতিস্তম্ভ গিয়ে শেষ হয়।
এসময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এম,মনজুরুল রনি ও শওকত হোসেন সরকার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, বিএনপি নেতা ও মেয়র পদপ্রার্থী কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, এডভোকেট শহীদউজ্জামান,সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশাদুল আলম সরকার ছাএদল,যুবদল,মহিলাদল, সেচ্ছাসেবকদল সহ সকল স্তরের নেতৃবৃন্দ