শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সৌন্দর্য্যবর্ধন প্রকল্পের উদ্বোধন
স্টাফ রিপোর্টার / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

এম.টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে সুষ্ঠু  গ্রহণযোগ্য  ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কোন  অপশক্তি যাতে নির্বাচন বিঘ্নিত না করতে পারে সে ব্যাপারে খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া সার্কিট হাউস এলাকায় পরিবেশ বান্ধব ফলের বাগান ও সৌন্দর্য্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে খুলনা বিভাগীয় কমিশনার  মোখতার আহমেদ,সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  

বিভাগীয় কমিশনার আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহনযোগ্য, সুষ্ঠ, অবাধ ও শান্তিপুর্ণ করতে সম্ভব সব কিছু সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনকানুন ও প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি  আসিফ কাজল, নবনির্বাচিত সভাপতি  আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক  আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবীরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, ঝিনাইদহের মানুষ বেশি আবেগপ্রবণ। তবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আশা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে জেলার মানুষ স্বতস্ফুর্তভাবে এগিয়ে আসবেন। তিনি  সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদী সংস্কার সহ ঝিনাইদহের উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com