শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

বেগম জিয়ার সুস্থতা কামনায় মিরপুরে সিরাজগঞ্জ জেলা ছাত্র ফোরামের বিশেষ মোনাজাত
শাহীন খান, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর)। রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর মিরপুরস্থ সিরাজগঞ্জ সমিতি ভবনে সিরাজগঞ্জ জেলা থেকে ঢাকায় পড়তে আসা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এম এ মান্নান খান প্রিন্স এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা এস এম রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আপোষহীন সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। একই সঙ্গে তারা ঢাকায় অবস্থানরত সিরাজগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে সব সময় পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, আজ পুরো বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার প্রতীক্ষায় প্রহর গুনছে। তিনি মহান আল্লাহর দরবারে আকুল আবেদন জানিয়ে বলেন, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উন্নত জীবনের দিকনির্দেশনা দিয়ে বলেন, নতুন প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও সততাকে নিজেদের শিকড় হিসেবে ধারণ করতে হবে। আমানতদারিতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং জবাবদিহিতাকে নিজেদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম সিরাজগঞ্জের সকল শিক্ষার্থীর জন্য সব সময় একটি আশ্রয়স্থল বা বটবৃক্ষ হিসেবে কাজ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com