সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে ট্রাক্টর ছিনতাইয়ের অভিযোগ: থানায় মামলা দায়ের
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার নেতৃত্বে একটি ট্রাক্টর জোরপূর্বক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আনিছুল আবেদীন (৩২) বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, দলীয় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাশিমপুর গ্রামের বাসিন্দা মোঃ আনিছুল আবেদীনের নিজস্ব ‘আশার’ ব্র্যান্ডের একটি ট্রাক্টর গত রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে মন্ডলের বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে মিঠিপুর মৌজাস্থ খলিল মিয়ার মোড় এলাকায় পৌঁছালে ১২নং মিঠিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ইসহাক আলী এবং আব্দুল বাতেনের নেতৃত্বে ৬ থেকে ৭ জন ব্যক্তি ট্রাক্টরটির গতিরোধ করে। অভিযুক্তরা ট্রাক্টরটির ড্রাইভার রাব্বী মিয়াকে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি প্রদান করে জোরপূর্বক ট্রাক্টরটি ডালাসহ ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ কাশেম মিয়া ও মোঃ আব্দুল মমিনসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী আনিছুল আবেদীন জানান, ঘটনার পর পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি দ্রুত আইনের আশ্রয় নিয়েছেন। তিনি ট্রাক্টরটি দ্রুত উদ্ধারসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ট্রাক্টর ছিনতাইয়ের একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com