শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নওগাঁয় পুলিশের অভিযানে উদ্ধারকৃত ৭৩ কেজি গাঁজা ও ১৬ লিটার মদ ধ্বংস
তৌফিক তাপস, স্টাফ রিপোর্টার : / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নওগাঁয় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও দেশি মদ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ আদালত চত্বরে আদালতের নির্দেশে এসব মাদকদ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয়। জব্দকৃত ৭৩ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয় এবং ১৬ লিটার মদ ঢেলে ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস করার এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান দিনার। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদক উদ্ধার মামলার তদন্তকারী কর্মকর্তা ও নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান, আবু তাহের ও মনিরুজ্জামানসহ পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত রোববার (২১ ডিসেম্বর) নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। সেই অভিযানে ৭৩ কেজি গাঁজা ও ১৬ লিটার মদ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশ অনুযায়ী আজ তা ধ্বংস করা হলো। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com