শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নিরাপদ পর্যটন নিশ্চিতের উদ্যোগ: কাপ্তাইয়ের গভীর অরণ্যে প্রবেশে প্রশাসনের লাল কার্ড
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং মানব-হাতি সংঘাতের আশঙ্কায় পর্যটকদের সাবধানতার সাথে চলাফেরা করার অনুরোধ জানিয়েছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। নিরাপত্তার স্বার্থে বনের গভীর অরণ্য এলাকায় পর্যটকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কাপ্তাইয়ের বিভিন্ন পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় বন্য হাতির আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে, যার ফলে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ হতাহতের ঝুঁকি তৈরি হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যটক ও স্থানীয়দের সচেতন করতে বনের প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কতামূলক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। বন বিভাগ জানিয়েছে, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কাপ্তাই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলেও মানুষের জীবন ও বন্যপ্রাণীর নিরাপত্তা সবার আগে। তাই পর্যটকদের গভীর বনে না গিয়ে নির্ধারিত নিরাপদ স্পটগুলোতে ভ্রমণ করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের গভীর পাহাড়ি বনাঞ্চলে একা বা দলগতভাবে যাতায়াত থেকে বিরত থাকতে হবে। বন্য হাতির গতিবিধি পর্যবেক্ষণ এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে বন কর্মীরা কাজ করে যাচ্ছেন। পর্যটন মৌসুমে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সরকারি এই নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com