বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের যাত্রা শুরু: আয়ের উৎস ব্যয় হবে শিক্ষা ও দ্বীনি কাজে
পারভেজ আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

“সম্প্রীতি, সংস্কৃতি ও সৌহার্দ্যের মিলনমেলা” স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘সাহানারা হাকিম কমিউনিটি সেন্টার’। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠের পশ্চিম পাশে নবনির্মিত এই সেন্টারের শুভ উদ্বোধন করেন কলেজটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম।

ফিতা কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং জনকল্যাণমূলক লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. নাজিবুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এবং পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার সাকু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ এবং ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম তাঁর বক্তব্যে বলেন, তাঁর প্রয়াত সহধর্মিণীর বিশেষ ইচ্ছে ছিল একটি ফান্ড তৈরি করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় ব্যয় করা। সেই ইচ্ছের প্রতিফলন ঘটাতেই এই কমিউনিটি সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে অর্জিত আয়ের সম্পূর্ণ অংশ ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এবং হাজী মুহম্মদ আয়েত আলী মুহম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার কাজে ব্যয় করা হবে। তিনি এই মহতি উদ্দেশ্য সফল করতে সকলকে কমিউনিটি সেন্টারটি ব্যবহারের মাধ্যমে এই সেবামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com