সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

মধুখালীতে একতারা সঙ্গীত একাডেমীর বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

ফরিদপুরের মধুখালীতে উৎসবমুখর পরিবেশে একতারা সঙ্গীত একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জানুয়ারি রবিবার দুপুরে একতারা সঙ্গীত একাডেমীর নিজস্ব কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ২টা থেকে একাডেমীর নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগীরা তাদের মেধা ও শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মান যাচাই করেন একতারা সঙ্গীত একাডেমীর অধ্যক্ষ বিষ্ণুপদ চক্রবর্তী এবং বিভাগীয় প্রধান মিহির গাঙ্গুলি।

সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল সমাপ্তি শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করেন সংগঠনের সভাপতি নিশীথ আচার্য্য। এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর সিনিয়র সহ-সভাপতি দুলাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা রায় এবং প্রচার সম্পাদক পার্থ রায়। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য জহিরুল ইসলাম, ইতিকা গুহ, দিপা সাহা সহ একাডেমীর সকল স্তরের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সমৃদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন এবং একাডেমীর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com