শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বম জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অঙ্গীকার: রুমায় বিএসসি-বি’র কেন্দ্রীয় নেতৃত্বে লালজারলম ও লাললিয়ান
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি : / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

পার্বত্য জনপদের বম জনগোষ্ঠীর সামাজিক সংহতি, শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে রুমায় বম সোশ্যাল কাউন্সিল অব বাংলাদেশ (বিএসসি-বি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। গত শনিবার বান্দরবানের রুমা উপজেলা বম কমিউনিটি সেন্টারে সংগঠনের ৩৪তম বার্ষিক সাধারণ সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজারলম বমকে সভাপতি এবং লাললিয়ান সম বমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী তিন বছর মেয়াদে বম সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নের কারিগর হিসেবে কাজ করবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রিজওয়ান। বিশেষ অতিথি হিসেবে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ এবং রুমা থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া উপস্থিত ছিলেন। ৩ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে নবনির্বাচিত সভাপতি লালজারলম বম বলেন, বম জাতিসত্তার নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে বিএসসি-বি ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে কাজ করবে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে লালসাংতন বম (সিনিয়র সহ-সভাপতি), রেফারেন্স ভাননোয়াম বম (সহ-সাধারণ সম্পাদক) এবং পাস্টর লালভানত্লিং বম (সাংগঠনিক সম্পাদক) নির্বাচিত হয়েছেন। এছাড়াও সমাজের প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে, যারা সংগঠনের নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com