শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

হাকিমপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি : / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহারের উদ্যোগে পৌর শহরের ৪ নং মাঠপাড়া এলাকায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। দোয়া অনুষ্ঠানে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর গৌরবময় রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়। এরপর বেগম জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা জানিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সহধর্মীনী ডাঃ শরিফা করিম স্বর্ণা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হক। মোছাঃ পারুল নাহারের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের আপসহীন নেতৃত্বের প্রতীক; তাঁর আদর্শকে ধারণ করেই আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com