বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

অসহায় মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চান? আপনার অপেক্ষায় আসক ফাউন্ডেশন
মো. সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবাধিকার রক্ষায় আত্মনিয়োগ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি বর্তমানে তাদের মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কার্যক্রমকে আরও বেগবান করতে দেশজুড়ে নতুন সদস্য ও ভলেন্টিয়ার সংগ্রহের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একটি সুন্দর এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে যারা নিঃস্বার্থভাবে কাজ করতে চান, তাদের এই কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার রক্ষায় সরাসরি কাজ করার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এটি একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। সাধারণ মানুষের মধ্যে আইনী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জীবন বদলে দেওয়ার মতো ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ রয়েছে এখানে। আমরা বিশ্বাস করি, একঝাঁক সচেতন ও উদ্যমী মানুষের স্বেচ্ছাশ্রম এবং একতা একটি বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানবাধিকার সংরক্ষণের এই মহতী যাত্রায় শামিল হয়ে সমাজের কণ্ঠহীন মানুষের আওয়াজ হতে আজই যুক্ত হোন ‘আসক’ ফাউন্ডেশনের সদস্য হিসেবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com