শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

‘মুন্না ভাই এমবিবিএস’ নিয়ে বিস্ফোরক তথ্য
বিনোদন ডেস্ক : / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

বলিউডের অন্যতম শক্তিশালী ও কালজয়ী অভিনেত্রী টাবু। নব্বইয়ের দশক থেকে আজ অবধি ক্যারিয়ারের প্রতিটি ধাপে তিনি নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে সম্প্রতি এই অভিনেত্রীকে ঘিরে এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে, যা সরাসরি জড়িয়ে আছে সঞ্জয় দত্তের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া কালজয়ী ছবি ‘মুন্না ভাই এমবিবিএস’-এর সাথে। জানা গেছে, রাজকুমার হিরানি পরিচালিত এই ব্লকবাস্টার ছবির প্রধান নারী চরিত্রের প্রস্তাব প্রথমে টাবুকে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। টাবুর ফিরিয়ে দেওয়া সেই চরিত্রেই পরবর্তীতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান গ্রেসি সিং।

ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘সার্কিট’ খ্যাত আরশাদ ওয়ার্সি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন। ২০০৩ সালে যখন ‘মুন্না ভাই এমবিবিএস’-এর কাজ শুরু হয়, তখন টাবু ‘হেরা ফেরি’র আকাশচুম্বী সাফল্যে ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন। ধারণা করা হয়, তৎকালীন নতুন পরিচালক রাজকুমার হিরানির ওপর ভরসা করতে না পারায় বা ঝুঁকি এড়াতে তিনি ডা. সুমন ওরফে ‘চিঙ্কি’ চরিত্রটি নাকচ করে দেন। মাত্র ১০ কোটি টাকা বাজেটের এই ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ২৩ কোটি টাকার বেশি আয় করে বলিউডের অল টাইম ব্লকবাস্টার তালিকায় জায়গা করে নেয়। টাবু ও সঞ্জয় দত্ত আগে ‘সরহদ পার’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করলেও, মুন্না ভাই-এর মতো ইতিহাস গড়া ছবিতে তাঁদের রসায়ন দেখা থেকে বঞ্চিত হয়েছেন দর্শকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com