শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ
মো. সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণায় নামায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান এই নোটিশ জারি করেন। অভিযোগ রয়েছে, রনি প্রতীক বরাদ্দের পূর্বেই গাজীপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন এলাকায় শোক সভা, মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে কৌশলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচার কার্যক্রম চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর এসব প্রচারণার ভিডিও ও স্থিরচিত্র অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হওয়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

নির্বাচনী অনুসন্ধান কমিটির নোটিশে উল্লেখ করা হয়েছে, এম মঞ্জুরুল করিম রনির এই ধরনের আগাম প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিভিন্ন বিধির সুস্পষ্ট লঙ্ঘন। ফেসবুকে প্রকাশিত বিভিন্ন প্রোগ্রামের লিংক এবং ভিডিও চিত্র পর্যালোচনায় দেখা গেছে যে, তিনি সুকৌশলে নির্বাচনী বৈতরণী পার হতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন। এমতাবস্থায়, কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী রোববার সকাল সাড়ে ১১টায় গাজীপুর সিভিল জজ (টঙ্গী) অতিরিক্ত আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি জানান, তিনি শোকজ নোটিশের বিষয়টি শুনেছেন এবং আইনগতভাবেই এর মোকাবিলা করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com