শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার
মাসুদ ভূইয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার : / ৪২ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নীরব হোসেন শান্ত ওরফে ফজলে রাব্বিকে (৩৫) দীর্ঘ আত্মগোপনের পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে পূবাইল থানাধীন হায়দারাবাদ আক্কাস মার্কেট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নীরব হোসেন শান্ত হায়দ্রাবাদ মাউরার টেক এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূবাইল থানার উপ-পরিদর্শক নাছিরের নেতৃত্বে একটি চৌকস টিম এই সফল অভিযান পরিচালনা করে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে রাজধানীর দক্ষিণ খান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি ধর্ষণ মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি নীরবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে আদালতের রায় ঘোষণার পর থেকেই গ্রেফতার এড়াতে তিনি সুকৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। পূবাইল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত সাজার বাস্তবায়ন নিশ্চিত হলো বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com