বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার পাঁচকাতুলী মদিনাতুল উলুম ওসমানিয়া ক্বওমী মাদ্রাসা ও নুরানী একাডেমীর উদ্যোগে স্থানীয় দরিদ্র জনগণের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি তার বক্তব্যে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল এবং “বগুড়া ভান্ডার”-এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ পারভেজ বিপ্লব। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাতামিম আব্দুল মোমিন নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুবদল সদস্য ইউনুছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম মুক্তার, সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। স্থানীয় সমাজসেবক জয়নাল আবেদীন পিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সঞ্জু মিয়া ও দুর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি নিজ হাতে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন।