বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ধুনটে ঘুষের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই: রণক্ষেত্র হুকুম আলী বাসস্ট্যান্ড
মোঃ গোলাম রব্বানী, ধুনট (বগুড়া): / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় চেকপোস্টে তল্লাশিকালে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্যকে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এই তুলকালাম কাণ্ড ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে টিএসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি করছিল। ওই দলে কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদ দায়িত্বরত ছিলেন। তল্লাশিকালে হেলমেট না থাকায় এক চালককে মামলা দেন টিএসআই আবুল কালাম আজাদ। তবে একই সময়ে অন্য একটি মোটরসাইকেল থামিয়ে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে কনস্টেবল আব্দুল খালেকের বিরুদ্ধে।

বিষয়টি উপস্থিত জনতা টের পেলে তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যকে আটক করে গণধোলাই দেয়। উত্তেজনার একপর্যায়ে আব্দুল খালেক কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়লেও বিক্ষুব্ধ জনতা বাকি পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং যথাযথ বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত কনস্টেবল আব্দুল খালেক ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তার দেহ তল্লাশি করে কোনো টাকা পাওয়া যায়নি, তবুও তাকে লাঞ্ছিত করা হয়েছে। তবে টিএসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, খালেক একটি বাইক ছেড়ে দেওয়ার পরই জনগণ উত্তেজিত হয়ে ওঠে। ধুনট থানা পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com