বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ টিভি: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করছেন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টার দিকে তিনি গণভবনে অবস্থিত এই জাদুঘরে পৌঁছান। পরিদর্শনকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের স্মৃতিচিহ্ন এবং বিগত ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো গুরুত্বের সাথে ঘুরে দেখেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ড. আসিফ নজরুলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাদুঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর করা সম্ভব হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত।” তিনি আরও উল্লেখ করেন যে, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং নাগরিকদের উচিত এখানে এসে নৃশংসতার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া।

জাদুঘরটিতে অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, ডায়েরি, সংবাদপত্র এবং অডিও-ভিডিও ক্লিপ সংরক্ষিত রয়েছে। এমনকি ‘আয়নাঘর’-এর আদলে তৈরি কক্ষে দর্শনার্থীদের সময় কাটানোর সুযোগ রাখার কথা বলেন তিনি, যাতে মানুষ বন্দিদের কষ্টের গভীরতা উপলব্ধি করতে পারে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, দ্রুততম সময়ে জাদুঘরটির কাজ শেষ করা হয়েছে এবং নির্বাচনের আগেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com