শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

পাহাড়ের সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাপ্তাইয়ে দীপেন দেওয়ানের জনসভা
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
কাপ্তাই কর্ণফুলী কলেজ স্টেডিয়াম মাঠে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী জনসভায় তনচংগ্যা সম্প্রদায়ের সদস্যদের বিএনপিতে যোগদানের দৃশ্য
অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে বিএনপিতে বড় যোগদান; কাপ্তাইয়ে উৎসবের আমেজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ পার্বত্য আসনে নির্বাচনী প্রচারণায় বড় ধরনের শোডাউন দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজ স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এই জনসভার সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিশিষ্ট সমাজসেবী অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে তনচংগ্যা সম্প্রদায়ের ৮০ জন নারী-পুরুষের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান। নবাগতদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন দীপেন দেওয়ানসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সেলের সদস্য কর্নেল (অব.) মনীশ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা ও উপজেলার বরেণ্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “আমি নির্বাচিত হলে কাপ্তাইকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করব।

পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন অটুট রেখে উন্নয়ন নিশ্চিত করা হবে এবং কাপ্তাইকে মৌজা ঘোষণার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” তনচংগ্যা সম্প্রদায়ের এই গণযোগদানকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এর মাধ্যমে পাহাড়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হলো। যোগদান শেষে নবাগত সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com