রাঙামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাপ্তাইয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকালে কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক বাজারে কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
http://পাহাড়ের সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাপ্তাইয়ে দীপেন দেওয়ানের জনসভা
পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মিলনমেলা হিসেবে পরিচিত এই সাপ্তাহিক হাটে সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী।
সাপ্তাহিক বাজারে দুর্গম পাহাড় থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। হাটে আসা সাধারণ মানুষ অত্যন্ত আগ্রহের সাথে ধানের শীষের লিফলেট গ্রহণ করেন।
http://আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: কাপ্তাইয়ে সহকারী রিটার্নিং অফিসার
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন এবং জাফর আহমেদ স্বপন, ইকরাম হোসেন বেলাল, আবু বক্কর ছিদ্দিক, কবিরুল ইসলাম কবির, কামাল হাকিম, শাহাবুদ্দীন, ফয়েজ আহমেদ, সালাউদ্দীন রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, সাধারণ মানুষের মাঝে ধানের শীষের প্রতি ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।