বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

‘বিএনপি ফাঁকা স্বপ্ন দেখায় না, বাস্তবভিত্তিক পরিকল্পনা করে’—ধুনটে তৌহিদুল আলম মামুন
মোঃ গোলাম রব্বানী, ফটো সাংবাদিক, ধুনট (বগুড়া): / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
বগুড়ার ধুনট উপজেলায় কালেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন
বগুড়ার ধুনট উপজেলায় কালেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার ধুনটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে ধুনট উপজেলার কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চত্বরে কালেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি কেবল ফাঁকা স্বপ্ন দেখায় না, বরং দেশ গঠনে সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের এখন থেকেই সুসংগঠিত হতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।

কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহমেদ পাশা, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস এবং জেলা বিএনপির সদস্য আসিফ রব্বানী সানভির। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং দলের রাষ্ট্র সংস্কারের পরিকল্পনাগুলো সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আপেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনমুখী প্রস্তুতির লক্ষ্যেই এই নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com