শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সিঙ্গাইরে ফুটবল উৎসবের ফাইনালে মানুষের ঢল; চ্যাম্পিয়ন জামির্ত্তা ড্রিম ইলেভেন
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
মানিকগঞ্জের সিঙ্গাইরে খানবানিয়াড়া ফুটবল উৎসবের ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে মোটরসাইকেল তুলে দিচ্ছেন প্রধান অতিথি ইঞ্জি. মইনুল ইসলাম খান শান্ত
মানিকগঞ্জের সিঙ্গাইরে খানবানিয়াড়া ফুটবল উৎসবের ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে মোটরসাইকেল তুলে দিচ্ছেন প্রধান অতিথি ইঞ্জি. মইনুল ইসলাম খান শান্ত

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও হাজারো দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে ‘খানবানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসব-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে খানবানিয়াড়া খেলার মাঠে আয়োজিত এই রোমাঞ্চকর ম্যাচে প্যারাডাই এফসি সাটুরিয়া দলকে ১–২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জামির্ত্তা ড্রিম ইলেভেন। এই ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশি-বিদেশি তারকা ফুটবলারদের অংশগ্রহণ পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মইনুল ইসলাম খান শান্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খানবানিয়াড়ার মতো গ্রামীণ জনপদে এমন জাতীয় মানের আয়োজন প্রমাণ করে মফস্বলেও অদম্য প্রতিভা লুকিয়ে আছে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, জয়মন্টপ ইউপির সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ আলী, বিএনপি নেতা আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতার মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু এবং আয়োজক কমিটির উপদেষ্টা ইখতিয়ার উদ্দিন খান টুয়েলসহ সংশ্লিষ্টরা খেলাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে প্রধান পুরস্কার হিসেবে একটি ১৫৫ সিসি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল এবং রানার্সআপ দলের হাতে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল তুলে দেওয়া হয়। উৎসবমুখর এই আয়োজনে স্থানীয় হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, বাংলার গ্রামীণ জনপদে ফুটবলের জনপ্রিয়তা আজও অম্লান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com