বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

‘ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি’—শিবগঞ্জের পথসভায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়াকে পুনরায় বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে প্রমাণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা দেখিয়ে দিন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।” শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি যতবারই জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছে, ততবারই দেশ ও প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। তিনি মোকামতলাবাসীর উদ্দেশে বলেন, “আমরা আবারও আপনাদের সেবায় নিয়োজিত হতে চাই, এলাকার অসমাপ্ত উন্নয়নগুলো পূর্ণ করতে চাই।” এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। তারেক রহমানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মোকামতলা এলাকা মুখরিত হয়ে ওঠে।

এর আগে দুপুরে তারেক রহমান নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়া স্টেশন রোডের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পর শহরের ছিলিমপুরে অবস্থিত হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। প্রতিবন্ধী শিশুদের প্রতিভা দেখে অভিভূত হয়ে জুবাইদা রহমান বলেন, “এসব শিশু আমাদের সমাজের সম্পদ, তারা অত্যন্ত প্রতিভাবান।” তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে তাদের জন্য সকল সামাজিক বাধা দূর করে ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ‘সিএসএফ গ্লোবাল’ নামের সংগঠনের পক্ষ থেকে শিশুদের তৈরি হস্তশিল্প পণ্য তারেক রহমানকে উপহার দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com