শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি; সৈয়দপুরে গণভোট ও দাঁড়িপাল্লার প্রচারণায় ডাকসু ভিপি
মোঃ খালেকুল ইসলাম, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ইনসাফভিত্তিক ও সম্ভাবনাময় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ এবং ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি সতর্ক করে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে দেশ আবারও পতিত ফ্যাসিবাদের গ্যাঁড়াকলে নিপতিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১টায় নীলফামারীর সৈয়দপুর শহরের পুলিশ বক্সের সামনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু সাদিক কায়েম বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পার হলেও উত্তরবঙ্গবাসী আজও চরম অবহেলার শিকার। যোগ্য ও সৎ নেতৃত্বের অভাবেই রংপুর অঞ্চল বারবার বৈষম্যের শিকার হয়েছে। আমরা আর এই বৈষম্য মেনে নেব না।”

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার অর্থ হলো আজাদি নিশ্চিত করা, আর ‘না’ মানে গোলামিকে বরণ করে নেওয়া। দেশকে অন্য কোনো দেশের তাবেদারির জন্য লিজ দিতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি নীলফামারী-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমকে বিজয়ী করার আহ্বান জানান।

ক্যাম্পেইন শুরুর আগে ডাকসু ভিপি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি চব্বিশের বিপ্লবের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস ফেরদৌস আল হাসানসহ ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়কে গণসংযোগ শেষে তিনি কিশোরগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com