খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীপুরে প্রতিবন্ধীদের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীপুরে প্রতিবন্ধীদের দোয়া মাহফিল
৫১

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে বুধবার সকালে প্রতিবন্ধীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মণ্ডল, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশের অসংখ্য মানুষের ভালোবাসার নেতা। আজ তিনি অসুস্থ থাকায় পুরো দেশের মানুষ উদ্বেগে দিন কাটাচ্ছেন। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন।” তিনি দল-মত নির্বিশেষে সবাইকে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ অংশ নেন।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...