মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল: মহাসড়ক অবরোধ ও কারখানায় ছুটি ঘোষণাবদলি-পদায়নের নাটকীয়তা! চার মাস পর ধামসোনায় ফিরলেন অভিযোগের মুখে থাকা ইউপি সচিব আবুল কালাম আজাদগাজীপুরে গার্মেন্স শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনগাজীপুরে বাসচাপায় প্রা/ণ গেল কাজের সন্ধানে আসা নূর মোহাম্মদেরগাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাগাজীপুরে সড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তিগাজীপুর শিল্পাঞ্চলে ফের অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেল প্রাণশিল্পকারখানায় নৈরাজ্যের চক্রান্ত রুখে দিতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি৭ নভেম্বর ও সিপাহী-জনতার বিপ্লব: জিয়াউর রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইতিহাসমজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদেরওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর জোর তাগিদপোশাক শ্রমিকদের টানা আন্দোলন: পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুরি বোর্ড গঠনখাইলকুর বাদশাহ্ মিয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা কামাল উদ্দিনপাইকগাছায় বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদচট্টগ্রামে তরুণদের আত্মরক্ষায় বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের সেমিনার ও ক্যাম্পিং

উখিয়ার কৃষি কি তবে বর্জ্যের তলায় হারিয়ে যাবে?

মোঃ হারুন অর রশিদ, উখিয়া উপজেলা প্রতিনিধি কক্সবাজার প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
উখিয়ার কৃষি কি তবে বর্জ্যের তলায় হারিয়ে যাবে?
২৯২

উখিয়ার বিস্তীর্ণ কৃষিজমি এখন আর সবুজ নেই। বড় কোনো ঘূর্ণিঝড় বা মহাপ্লাবন নয়, স্রেফ স্বাভাবিক বৃষ্টিতেই পাহাড় থেকে নেমে আসা রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য গিলে খাচ্ছে স্থানীয় কৃষকদের স্বপ্ন। মাঠজুড়ে পলিথিন, চিপসের প্যাকেট আর পচা আবর্জনা। কালচে পানি আর তীব্র দুর্গন্ধে বিষিয়ে উঠছে বাতাস। স্থানীয় কৃষকদের মতে, প্লাস্টিকের আস্তরণ আর রাসায়নিক মিশ্রিত নোংরা পানিতে মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে—কৃষক ভাষায় মাটি এখন ‘মৃত’।
‎
‎রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংকটের গভীরতা তুলে ধরেছেন। তিনি বলেন “প্রশাসনের কর্মকর্তারা বারবার এলাকা পরিদর্শন করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু দেখতে আসা আর আশ্বাস দেওয়া দিয়ে তো কৃষকের পেট চলবে না। আমাদের প্রশ্ন—বাঁচানোর স্থায়ী উদ্যোগ কোথায়?”
‎
‎ভুক্তভোগী কৃষকদের পক্ষে অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালীর সহ-সভাপতি এবং হোস্ট কমিউনিটি প্রতিনিধি এস. এম. জি মুফিজ উদ্দিন জানান, “রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও ও আইএনজিও (বিশেষ করে NRC, ওয়াশ প্রজেক্ট, সাইট ম্যানেজমেন্ট) এবং সিআইসি (CiC) অফিসে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এনজিওগুলো ক্যাম্পের ড্রেনগুলো সরাসরি স্থানীয়দের জমি বরাবর তৈরি করে রেখেছে। ফলে ভারী বৃষ্টি হলেই ক্যাম্পের জমাটবদ্ধ প্লাস্টিক ও বর্জ্য এসে কৃষকের সাজানো ফসল নষ্ট করে দিচ্ছে।”
‎তিনি আরও বলেন, প্রতি বছর জমি থেকে প্লাস্টিক ও ময়লা সরাতে গিয়ে কৃষকদের বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, যা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় কৃষকদের দাবি—ক্যাম্পের ড্রেনগুলো সরাসরি জমিতে না ফেলে একটি নির্দিষ্ট খালের সাথে সংযুক্ত করে সুপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হোক।
‎
‎উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান: ইতোমধ্যে মাঠ পর্যায়ের সঠিক চিত্র তুলে আনতে সরেজমিন পরিদর্শন সম্পন্ন হয়েছে। বর্জ্য প্রবাহ ঠেকাতে স্থায়ী ‘গাইড ওয়াল’ নির্মাণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা তৈরির প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলোর সাথে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
‎
‎উখিয়ার এই করুণ পরিণতির পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা:
‎ক্যাম্পে উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য সংরক্ষণে ঘাটতি।
‎বৃষ্টির পানি নিষ্কাশনের পথটি সরাসরি কৃষিজমির সাথে যুক্ত।
‎উঁচু স্থান থেকে বর্জ্য সহজেই ঢালের সাথে লোকালয়ে চলে আসা।
‎
‎স্থানীয় কৃষকদের জীবন এখন অনিশ্চয়তায় ঘেরা। প্রতিবার চাষের আগে জমি থেকে টন টন প্লাস্টিক সরাতে গিয়ে তাদের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। জমি পরিষ্কারের বাড়তি মজুরি। বিষাক্ত পানির কারণে ফসলের মান ও পরিমাণ হ্রাস। অনেকেই এখন পৈতৃক পেশা ছেড়ে দিয়ে জীবিকার অন্য পথ খুঁজছেন।
‎
‎যদি এখনই রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য নিয়ন্ত্রণে একটি আধুনিক ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে উখিয়ার ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। স্থানীয়দের দাবি—সাময়িক কোনো লোক দেখানো পরিষ্কার অভিযান নয়, বরং একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

Download Photocard

Polls

আজকের প্রশ্ন

আপনি বাংলা নিউজ টিভির পেইজে লাইক ফলো দিয়েছেন কি?

View Results

Loading ... Loading ...

গাজীপুরে শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল: মহাসড়ক অবরোধ ও কারখানায় ছুটি ঘোষণা

মোঃ আবুল কাসেম
মোঃ আবুল কাসেম, স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
গাজীপুরে শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল: মহাসড়ক অবরোধ ও কারখানায় ছুটি ঘোষণা

দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে ফের এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের জেরে সাধারণ জনজীবন এবং স্বাভাবিক যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত এই অস্থিতিশীল ও স্পর্শকাতর পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাধারণ মানুষ, আন্দোলনরত শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী, আজ মঙ্গলবার গাজীপুরের কোনাবাড়ী, শ্রীপুর, ভবানীপুর এবং বাঘের বাজার এলাকায় ব্যাপক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকেই বিপুল সংখ্যক পোশাক শ্রমিক রাজপথে নেমে আসেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা ভবানীপুর ও নতুন বাজার এলাকায় ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শ্রমিকদের অবস্থানের ফলে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির মুখে পড়েন। শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত ও উত্তাল অবস্থান পুরো এলাকায় এক থমথমে পরিবেশের সৃষ্টি করে।

এদিকে, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে একটি অনাকাঙ্ক্ষিত গুজবকে কেন্দ্র করে। জানা গেছে, ওই এলাকায় একজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই চরম অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ওই সকল এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাধারণ ছুটি ঘোষণা করে।

চলমান এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে প্রশাসন এবং কারখানার মালিকপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে যে, বলপ্রয়োগ বা সংঘাতের পথ পরিহার করে শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো যেন পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হয়। একই সঙ্গে এই আন্দোলনের জেরে কোনো নিরীহ শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং বৃহত্তর জনস্বার্থে গাজীপুর শিল্পাঞ্চলে অতি দ্রুত শান্তি ও স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি হয়ে দাঁড়িয়েছে।

গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে টানা শ্রমিক অসন্তোষ ও মহাসড়ক অবরোধের ঘটনা কেবল সাধারণ মানুষের ভোগান্তিই বাড়ায় না, বরং দেশের উৎপাদনমুখী অর্থনীতির জন্যও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। গুজব প্রতিরোধ করে এবং আলোচনার টেবিলে বসে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলোর একটি শান্তিপূর্ণ ও সম্মানজনক সমাধান বের করা এখন অত্যন্ত প্রয়োজন। প্রশাসন, মালিকপক্ষ এবং শ্রমিকদের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই কেবল শিল্পাঞ্চলে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

বদলি-পদায়নের নাটকীয়তা! চার মাস পর ধামসোনায় ফিরলেন অভিযোগের মুখে থাকা ইউপি সচিব আবুল কালাম আজাদ

সাভার প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
বদলি-পদায়নের নাটকীয়তা! চার মাস পর ধামসোনায় ফিরলেন অভিযোগের মুখে থাকা ইউপি সচিব আবুল কালাম আজাদ

ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদে সচিব পদে বদলি ও পদায়ন নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। মাত্র চার মাসের ব্যবধানে একাধিক কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের পর আবারও আগের কর্মস্থলে ফিরেছেন মোঃ আবুল কালাম আজাদ। স্থানীয় সরকার বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে ধামসোনা ও বনগাঁও ইউনিয়ন পরিষদের দুই প্রশাসনিক কর্মকর্তাকে পরস্পরের কর্মস্থলে বদলি করা হয়েছে। এতে প্রশাসনিক সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনের স্মারক নম্বর ৪৬.০০.২৬০০.০০০.০১৭.৯৯.০০০৩.২৫-১১৩৯। এতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতীকুল ইসলাম।

সরকারি প্রজ্ঞাপনে যেভাবে বদলি প্রজ্ঞাপনের তালিকা অনুযায়ী, সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদকে বনগাঁও থেকে ধামসোনা ইউনিয়ন পরিষদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খুরশিদ আলম সাগরকে ধামসোনা থেকে বনগাঁও ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ, দুই ইউনিয়নের দুই কর্মকর্তাকে পরস্পরের কর্মস্থলে অদলবদল করা হয়েছে।

চার মাসে ধামসোনা ইউনিয়নে সচিব পরিবর্তনের ধারাবাহিকতা
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধামসোনা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবুল কালাম আজাদ। পরে ২০২৬ সালের জুলাই মাসে তাঁকে ধামসোনা থেকে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।

তাঁর স্থলাভিষিক্ত হয়ে ধামসোনায় যোগদান করেন মাসুদ করিম। পরবর্তী সময়ে ৩ নভেম্বর ২০২৬ তারিখে তাঁকে ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।এরপর ধামসোনা ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেন খুরশিদ আলম সাগর। সর্বশেষ ১৭ নভেম্বরের সরকারি প্রজ্ঞাপনে খুরশিদ আলম সাগরকে বনগাঁও ইউনিয়নে এবং আবুল কালাম আজাদকে পুনরায় ধামসোনা ইউনিয়নে পদায়ন করা হয়।

এভাবে কয়েক মাসের ব্যবধানে ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্বে একাধিকবার পরিবর্তন এসেছে।

আগের দায়িত্ব পালনকালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ধামসোনা ইউনিয়ন পরিষদে পূর্বে দায়িত্ব পালনকালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, সরকারি সেবা প্রদানে অতিরিক্ত অর্থ আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু এবং রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

এসব প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়। তাঁর সম্পদের উৎস ও ভবন নির্মাণ নিয়েও প্রশ্ন ওঠে।

তবে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আবুল কালাম আজাদের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগও থাকা প্রয়োজন।

পুনরায় একই ইউনিয়নে পদায়ন, প্রশাসনের কাছে প্রশ্ন
একাধিক অভিযোগে সংবাদ প্রকাশের পর অন্য ইউনিয়নে বদলি হওয়া একজন কর্মকর্তাকে আবারও আগের কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের জিজ্ঞাসা, আবুল কালাম আজাদের বিরুদ্ধে পূর্বে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে কোনো প্রশাসনিক তদন্ত হয়েছিল কি না? হয়ে থাকলে তার ফলাফল কী? তাঁকে পুনরায় ধামসোনা ইউনিয়ন পরিষদে পদায়নের ক্ষেত্রে কী প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে?

এ ছাড়া মাত্র কয়েক মাসের ব্যবধানে ধামসোনা ইউনিয়ন পরিষদে একাধিক কর্মকর্তার পরিবর্তনের কারণ কী, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন।

যদিও সরকারি প্রজ্ঞাপনে প্রশাসনিক কাজের সুবিধার্থে বদলির কথা বলা হয়েছে, তবে নির্দিষ্টভাবে কেন দুই কর্মকর্তাকে পরস্পরের কর্মস্থলে পদায়ন করা হলো, তার বিস্তারিত ব্যাখ্যা প্রজ্ঞাপনে উল্লেখ নেই।এ বিষয়ে সাভার উপজেলা প্রশাসন, ঢাকা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা এবং স্থানীয় সরকার বিভাগের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।প্রশাসনের কাছে এখন জনস্বার্থে প্রশ্ন—চার মাসের ব্যবধানে বারবার সচিব পরিবর্তনের প্রয়োজন হলো কেন? আর পূর্বে একাধিক অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়া আবুল কালাম আজাদকে আবারও ধামসোনা ইউনিয়ন পরিষদে ফিরিয়ে আনার পেছনে কী প্রশাসনিক যুক্তি রয়েছে?

গাজীপুরে গার্মেন্স শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মোহাম্মদ আবুল কাশেম, স্টাফ রিপোর্টার
মোহাম্মদ আবুল কাশেম, স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
গাজীপুরে গার্মেন্স শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল থেকে মহানগরীর মালেকের বাড়ি, সাইনবোর্ড ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং মালেকের বাড়ি এলাকায় সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জেলার শিল্পাঞ্চলগুলোতে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল সাড়ে নয়টার দিকে মহানগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নেমে আসেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে দশটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় মালেকের বাড়ি এলাকায় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে শ্রমিকেরা বিভিন্ন দিক থেকে এসে আবারও সড়কে অবস্থান নেন। বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড় ও বাংলাবাজারসহ আরও কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। দুপুর নাগাদ এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও উত্তেজনা চলছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মালেকের বাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন এবং তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি ভালো আছে এবং অনেক কারখানা উৎপাদনে ফিরেছে বলেও জানান তিনি।