Views: 0
“শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদল সংগঠনকে শক্তিশালী করার জন্য একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড ছাত্রদলের এই সভা তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য রবিন আহমেদ-এর সভাপতিত্বে এবং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান-এর সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম রানা, ইব্রাহিম এইচ মন্ডল, মমিন রেজা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান রিয়াদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম এবং অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে এবং দলের আদর্শকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।