শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি জিএম জুয়েল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক / ১৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৪ মার্চ, ২০২৬
A man in civilian clothes, identified as GM Jewel Mia, being escorted by police officers during a night operation in Ashulia.
শুটার সাদ্দাম গ্রুপের উপদেষ্টা ও মুজিব সেনা ঐক্য লীগ সভাপতি পুলিশের খাঁচায়

Views: 4

৪৪

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহযোগী সংগঠন ‘মুজিব সেনা ঐক্য লীগ’-এর ঢাকা জেলা উত্তরের সভাপতি জিএম জুয়েল মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মনসুর উদ্দিন মিয়ার ছেলে এবং তিনি বর্তমানে আশুলিয়ার আউকপাড়া এলাকায় বসবাস করছিলেন। পুলিশি তথ্যানুযায়ী, জুয়েল মিয়া স্থানীয় যুবলীগ সদস্য ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন তালুকদারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা এই নেতার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ অন্তত ৭টি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ ও পুলিশি সূত্র মতে, পলাতক শুটার সাদ্দাম গ্রুপ দীর্ঘদিন ধরে আশুলিয়া ও সাভার এলাকায় চাঁদাবাজি, দখলবাজি এবং অস্ত্রের মহড়ার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনায় এই চক্রের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল। চাঁদা না দিলে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর তাণ্ডব চালানোই ছিল এই বাহিনীর নিয়মিত চিত্র। আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুব উল্লাহ সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard