শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

রাজনৈতিক শৃঙ্খলার পরিচয় দিয়ে বিলাইছড়িতে বিএনপির ঘরোয়া বিজয় উৎসব
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি: / ১০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

তাঁর এই বিশাল সাফল্যে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে বিলাইছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে দলীয় প্রধানের কঠোর নির্দেশনা ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে গতকাল উপজেলার ইউনিয়নগুলোতে কোনো ধরনের বিজয় মিছিল বা বড় শোডাউন ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ন ও অনাড়ম্বরভাবে এই বিজয় উদযাপন করা হয়।

বিজয় উদযাপনের এই ঘরোয়া পরিবেশে স্থানীয় নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাঁরা অতীতের সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে বিলাইছড়ির সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কোনো ধরনের বিশৃঙ্খলা না করে উৎসবমুখর কিন্তু সংযত পরিবেশে এই ঐতিহাসিক বিজয়কে বরণ করে নেওয়ায় সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। পাহাড়ের এই আসনে দীপেন দেওয়ানের এমন রেকর্ড জয়কে বিলাইছড়িবাসী নতুন আগামীর সূচনালগ্ন হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard