শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ফুট ওভারব্রিজের লিফটের গর্তে মিলল লা/শ; গাজীপুরে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
১৩

গাজীপুর মহানগরীর হাজির পুকুর এলাকায় একটি অসমাপ্ত ফুট ওভারব্রিজের লিফটের ফাঁকা স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় মহানগরীর গাছা মেট্রো থানা পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের পরনে কালো প্যান্ট ও সোয়েটার ছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ১০ জানুয়ারি থেকেই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। সে সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করা হলে গাছা থানার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ তখন নির্বাচনি ঝামেলার অজুহাতে তাৎক্ষণিক সেবা দিতে অপারগতা প্রকাশ করেছিল। দীর্ঘ এক মাস পর আজ হাজির পুকুর এলাকার ওই ওভারব্রিজের লিফটের ফাঁকা স্থানে প্রচুর মাছির আনাগোনা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঢাকনা খুলে ভেতরে লাশ দেখতে পেয়ে তারা পুনরায় পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থলে উপস্থিত উপ-পরিদর্শক সাইফুল জানান, তারা সংবাদ পাওয়ামাত্রই ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের কাজ শুরু করেছেন। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এর আগে কোনো সংবাদ পাননি তারা। আজ খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard