বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দ্রুত সেবা ও জননিরাপত্তায় নতুন কৌশলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
রাজু হাসান, স্টাফ রিপোর্টার: / ৪ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংসদ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভার একটি মুহূর্ত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংসদ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভার একটি মুহূর্ত।

Views: 3

গাজীপুর মহানগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধ দমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ০২ মার্চ ২০২৬, সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মহানগরীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান এবং গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং উপস্থিত জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের সাথে বিভিন্ন সমস্যার সমাধানে বিস্তারিত মতবিনিময় করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না এবং অপরাধীদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

সভায় অপরাধ দমন, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা এবং চাঁদাবাজ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং থানায় সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের বক্তব্যে মহানগর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তারা পুলিশের জনবান্ধব কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান যাতে সাধারণ মানুষ নির্ভয়ে পুলিশের কাছে সাহায্য চাইতে পারে। মহানগরীর গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং টহল জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়াও মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত কর্মকর্তাগণ মহানগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধিদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ সভা গাজীপুরবাসীর মনে নিরাপত্তার নতুন আশার সঞ্চার করেছে।

গাজীপুর মহানগরীকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব হবে বলে সচেতন নাগরিক মহল মনে করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard