বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

গাজীপুর মহানগরে নিশ্ছিদ্র নিরাপত্তা; ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ কমিশনার
রাজু হাসান, স্টাফ রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 11

৪০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) তিনি মহানগরীর সদর থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা প্রস্তুতি এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

জিএমপি কমিশনার কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও ভোটগ্রহণের সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা এবং নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা বা পক্ষপাতমূলক আচরণ বরদাশত করা হবে না। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে এসে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নজরদারি ও কঠোর নিরাপত্তা বলয় অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে কমিশনার স্থানীয়দের সাথেও কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন যে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ বাহিনী সব সময় সজাগ রয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত মহানগরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard