রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে ছাদ থেকে পড়ে শিশু গুরুতর আহত
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
১১

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ছাদ থেকে পড়ে মো. সিনান নামের চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নিবাসী মিসেস রিমার পুত্র সিনান তার নানা সোনিয়া ক্লথ স্টোরের মালিক মো. খোরশেদের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ সকালে নতুনবাজার এলাকার মোল্লা ট্রেডার্স হার্ডওয়্যার দোকানের দোতলার ছাদে শিশুটি তিন চাকার সাইকেল নিয়ে খেলা করছিল।

সাইকেল চালানোর সময় অসাবধানতাবশত শিশুটি ছাদ থেকে নিচে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদে কোনো ধরনের নিরাপত্তা রেলিং না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তার জরুরি চিকিৎসা চলছে। এদিকে ভবনের ছাদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও রেলিং না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, যথাযথ নিরাপত্তা বেষ্টনী থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard