মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

কাপ্তাইয়ে দুই পা হারানো ফারুকের মুখে হাসি; হুইল চেয়ার নিয়ে পাশে দাঁড়ালেন সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন
মো: জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালিতে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও নৌ বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে একজন দুই পা হারানো ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে।
কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালিতে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও নৌ বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে একজন দুই পা হারানো ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে।

Views: 4

৩২

রাঙামাটির কাপ্তাই উপজেলায় মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটা পাহাড় এলাকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মো: ফারুকের পাশে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘবে ফারুককে একটি উন্নত মানের হুইল চেয়ার উপহার দিয়েছেন এই জনপ্রতিনিধি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, মো: ফারুক এক সময় সুস্থ জীবনযাপন করলেও বিগত প্রায় ৪ বছর আগে এক মারাত্মক অসুস্থতার শিকার হন। প্রাণ বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে তাঁর দুই পা কেটে ফেলতে হয়। এরপর থেকেই তাঁর স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে যায়। শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে কোনো কাজ করতে না পেরে জীবন ধারণের জন্য বর্তমানে তাঁকে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়েছে। দুই পা হারিয়ে অন্যের সাহায্য ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া তাঁর জন্য ছিল চরম কষ্টসাধ্য। ফারুকের এই অসহায়ত্বের কথা জানতে পেরে সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন তাঁকে একটি হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সোমবার সন্ধ্যায় নিসর্গ রিভার ভ্যালি প্রাঙ্গণে এক ইফতার মাহফিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী ফারুকের হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগে শামিল হন নৌ বাহিনী ও কেপিএম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। হুইল চেয়ারটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফারুক। তিনি জানান, এই চেয়ারটি পাওয়ায় এখন থেকে তিনি নিজেই কিছুটা চলাচল করতে পারবেন, যা তাঁর দৈনন্দিন জীবনকে কিছুটা সহজ করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ এবং কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, জিএম (এমটিএস) আবুল কাসেম রনি, জিএম (হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু। আমন্ত্রিত অতিথিরা সাবেক চেয়ারম্যানের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রতিবন্ধী মো: ফারুকের মুখে এই হাসি কেবল একটি হুইল চেয়ার পাওয়ার আনন্দ নয়, বরং সমাজের সহমর্মিতার প্রতিফলন। কাপ্তাইয়ের এই মানবিক উদ্যোগ অন্য জনপ্রতিনিধি ও সামর্থ্যবান ব্যক্তিদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে এমন সহযোগিতা অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard