মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

কাপ্তাইয়ে তিন সাংবাদিককে ‘রূপসী কাপ্তাই’ সম্মাননা; পর্যটন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজন
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালিতে নৌবাহিনীর কর্মকর্তা ও কেপিএম-এর এমডির হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালিতে নৌবাহিনীর কর্মকর্তা ও কেপিএম-এর এমডির হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Views: 1

২৯

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও পর্যটন বিষয়ক জনপ্রিয় সাময়িকী ‘রূপসী কাপ্তাই’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে কাপ্তাইয়ে কর্মরত তিন অভিজ্ঞ গণমাধ্যমকর্মীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কাপ্তাইয়ের শীলছড়িস্থ নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাপ্তাইয়ের সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়।

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালিতে নৌবাহিনীর কর্মকর্তা ও কেপিএম-এর এমডির হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালিতে নৌবাহিনীর কর্মকর্তা ও কেপিএম-এর এমডির হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সংবর্ধিত তিন গণমাধ্যমকর্মী হলেন—কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই সংবাদদাতা কবির হোসেন; কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই সংবাদদাতা ঝুলন দত্ত এবং দৈনিক আলোকিত পাহাড় ও দৈনিক ঢাকা প্রতিদিনের কাপ্তাই সংবাদদাতা এম. বাবুল। পেশাগত দায়িত্ব পালনে সাহস ও নিষ্ঠার পরিচয় দেওয়ায় রূপসী কাপ্তাই সাময়িকীর পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা সংবর্ধিতদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং কেপিএম-এর বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং কাপ্তাইয়ের উন্নয়ন ও সমস্যা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুসহ আরও অনেকে। রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন জানান, সাময়িকীটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও প্রকাশ করেন যে, আগামীতে কাপ্তাইয়ের পাশাপাশি রাঙামাটি জেলার প্রতিটি উপজেলার সাংবাদিকদের সংবর্ধিত করার বড় পরিকল্পনা তাঁদের রয়েছে। আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে উপস্থিত সুধীবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের এ ধরনের স্বীকৃতি পেশাগত কাজে আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সচেতন মহল। ‘রূপসী কাপ্তাই’ সাময়িকীর এই উদ্যোগ কাপ্তাইয়ের সাংবাদিকতার ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কাপ্তাইয়ের সম্ভাবনাকে তুলে ধরতে এই ধারা অব্যাহত থাকুক—এমনটাই প্রত্যাশা সকলের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard